প্রথম বিভাগ হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকিতে কাল উত্তরা হকি ক্লাব ৪-০ গোলে হারিয়েছে ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাবকে। রিস্তা করেছেন ২টি গোল। রানা ও কৃষ্ণার গোল ১টি করে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ভিক্টোরিয়া ১-১ গোলে ড্র করেছে মুক্ত বিহঙ্গের সঙ্গে। ভিক্টোরিয়ার সাইফুল ও মুক্ত বিহঙ্গের রবিন গোল করেছেন।