প্রথম বিভাগ হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রথম বিভাগ হকির সুপার ফোরে উঠেছে কম্বাইন্ড এসসি, ঢাকা ওয়ান্ডারার্স, মুক্তবিহঙ্গ তরুণ সংঘ, উত্তরা হকি ক্লাব। কাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়ান্ডারার্স ৩-১ গোলে হারিয়েছে উত্তরা হকি ক্লাবকে। মহসিন দুটি ও ভারতীয় খেলোয়াড় নিতিন শর্মা একটি গোল করেছেন। উত্তরার মিরাজ একটি গোল শোধ করেন। অন্য ম্যাচে তৌহিদের একমাত্র গোলে ঢাকা রেলওয়ে হারিয়েছে শিশু-কিশোর সংঘকে। আজ সুপার ফোর শুরু।