প্রথম বিভাগ হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রথম বিভাগ হকিতে কাল জয় পেয়েছে উত্তরা হকি ক্লাব ও কম্বাইন্ড এসসি। মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথম ম্যাচে উত্তরা হকি ক্লাব ৭-০ গোলে হারিয়েছে শিশু-কিশোর সংঘকে। জয়ী দলের আলিফ ২টি গোল করেছেন। শফিকুর, রাব্বি, আলীরাজ, ফারুক ও আরাফাত করেছেন ১টি করে গোল। অন্য ম্যাচে কম্বাইন্ড এসসি ৩-১ গোলে বর্ণক সমাজকে হারিয়েছে। কম্বাইন্ডের ইমরান, শাহেদ ও আবু তাহের করেছেন ১টি করে গোল। বর্ণক সমাজের উজার করেছেন একমাত্র গোলটি।