প্রথম বিভাগ হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিভাগ হকিতে কাল জিতেছে উত্তরা হকি ক্লাব ও শিশু-কিশোর সংঘ। মওলানা ভাসানী স্টেডিয়ামে উত্তরা হকি ক্লাব ৭-০ গোলে হারিয়েছে বর্ণক সমাজকে। হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন জয়ী দলের আরাফাত হোসেন। দিনের অন্য ম্যাচে শিশু-কিশোর সংঘ ২-১ গোলে হারিয়েছে কম্বাইন্ড এসসিকে। শিশু-কিশোরের পক্ষে হাসিবুল ও আসাদুজ্জামান ১টি করে গোল করেছেন। কম্বাইন্ড এসসির গোলটি রমজানের।