প্রথম বিভাগ হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বিভাগ হকিতে কাল জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ। মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথম ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ১০-২ গোলে হারিয়েছে শিশু-কিশোর সংঘকে। লিখন ৪টি, সাগর ২টি, রেদওয়ান, মৃদুল, শাওন ও শুভ ১টি করে গোল করেছেন। শিশু-কিশোরের খোন্দকার শাহবরাত করেছেন ২টি গোল। অন্য ম্যাচে মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ ৬-০ গোলে হারিয়েছে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাবকে। মুক্ত বিহঙ্গের তুহিন, বাচ্চু, মুস্তাফিজ, কায়েস, শিহাব, সোহেল ১টি করে গোল করেছেন।