প্রথম বিভাগ হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বিভাগ হকিতে কাল জিতেছে মুক্ত বিহঙ্গ ও শিশু কিশোর সংঘ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মুক্ত বিহঙ্গ ৪-১ গোলে হারিয়েছে ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাবকে। মুক্ত বিহঙ্গের শিহাব ২টি, সোহেল ও বাচ্চু ১টি করে গোল করেছেন। ব্যাচেলার্সের ১টি গোল তালেবের। এই জয়ে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে উঠল মুক্ত বিহঙ্গ। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ভিক্টোরিয়া।
দিনের অন্য ম্যাচে শিশু কিশোর সংঘ ৫-৩ গোলে হারিয়েছে বর্ণক সমাজকে। এটি লিগে তাদের দ্বিতীয় জয়। শিশু কিশোরের হাসান ২টি, আসাদুজ্জামান, তানভীর ও ওবায়দুল ১টি করে গোল করেছেন। বর্ণক সমাজের রকিবুল ২টি, হাসান ১টি গোল করেছেন।