প্রথম বিভাগ হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওরিয়েন্ট ব্রেড প্রথম বিভাগ হ্যান্ডবলে কাল আরামবাগ ক্রীড়া সংঘ ৪৫-১১ গোলে হারিয়েছে মনসুর স্পোর্টিং ক্লাবকে। আরামবাগের হান্নান, মনির ও সানভির করেছেন ৭টি করে গোল। অন্য ম্যাচে পূর্বাচল পরিষদ ২১-১৫ গোলে হারিয়েছে যাত্রাবাড়ী স্পোর্টস একাডেমিকে। জয়ী দলের সুব্রত করেছেন ১০ গোল। এটি পূর্বাচলের টানা দ্বিতীয় জয়।