প্রথম বিভাগে নামল ওরিয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজু গোপালের হাফ সেঞ্চুরিতে (৯০) প্রিমিয়ার ক্রিকেটের রেলিগেশন লিগের খেলায় কাল প্রাইম দোলেশ্বর ৫ উইকেটে হারিয়েছে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে। এই পরাজয় প্রথম বিভাগে নামিয়ে দিল ওরিয়েন্টকে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮৬ রান তোলে ওরিয়েন্ট। জবাবে ৩৮.২ ওভারে ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর।