প্রথম বিভাগে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুল দ্বিতীয় বিভাগ ফুটবলে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে পুলিশ দল গোলশূন্য ড্র করেছে পূর্বাচল পরিষদের সঙ্গে। এই ড্রতেই প্রথম বিভাগে ওঠার ছাড়পত্র মিলল পুলিশের। অন্য ম্যাচে পিডব্লুডি স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারিয়েছে লিটিল ফ্রেন্ডসকে। জয়ী দলের রাসেল ও সোহেল রানা গোল করেছেন। লিটিল ফ্রেন্ডসের গোলটি বাদশার। এবার দ্বিতীয় বিভাগ থেকে চারটি দল উঠবে প্রথম বিভাগে।