প্রথম বিভাগে বিদেশি দাবাড়ু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণত প্রিমিয়ার দাবা লিগে বিদেশি খেলোয়াড় নিয়ে দল গড়ার তোড়জোড় দেখা যায়। তবে এবার প্রথম বিভাগ দাবায়ও দেখা যাবে বিদেশিদের মেলা। পরশু থেকে শুরু প্রথম বিভাগ দাবা লিগের দুটি দল এরই মধ্যে চার ভারতীয় দাবাড়ুর নাম নিবন্ধন করেছে। বশির মেমোরিয়াল চেস ক্লাবে খেলবেন পশ্চিমবঙ্গের দুই রেটেড দাবাড়ু আয়ুশ ভট্টাচার্য এবং সোহান দে। একসেস চেস ক্লাবের হয়ে নাম লিখিয়েছেন অনুষ্টুপ বিশ্বাস ও সৃজিৎ পাল। এঁদের মধ্যে সর্বোচ্চ ২৩৫৪ রেটিং সৃজিতের। প্রথম বিভাগ দাবার পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমসহ অন্যরা।