প্রথম ম্যাচ জিতলেন আল ওয়াসলের ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় দিয়েই নতুন কোচিং ক্যারিয়ার শুরু করেছেন ডিয়েগো ম্যারাডোনা। সৌদি আরবের ঘরোয়া লিগের প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে জয় পেয়েছে ম্যারাডোনার আল ওয়াসল। ইত্তিহাদ কালবাকে ৩-১ ব্যবধানে হারিয়েছেন আর্জেন্টাইন এই কিংবদন্তির শিষ্যরা।প্রথমার্ধের ২১ মিনিটে আল ওয়াসলকে প্রথম গোলটি এনে দিয়েছিলেন ম্যানুয়েল অলিভেরা। কিন্তু সাত মিনিট পর আত্মঘাতী এক গোল করে খেলায় সমতা ফেরান তাঁরই সতীর্থ ইয়াসের সালেম। এরপর দীর্ঘসময় গোলের দেখা পায়নি দুই দলই। মনে হচ্ছিল, ড্র দিয়েই শুরু হবে ম্যারাডোনার এই নতুন যাত্রা। কিন্তু খেলার শেষ পাঁচ মিনিটের মধ্যে চমত্কার দুটি গোল করে আল ওয়াসলকে ৩-১ ব্যবধানের জয় এনে দেন মোহাম্মদ জামাল ও হাসান ইউসুফ।— ওয়েবসাইট