প্রথম ম্যাচে হারলেন পেলেগ্রিনিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়েসের মতো অভিষেক ম্যাচে হারতে হয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির নতুন কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিকেও। কাল দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় সুপারস্পোর্ট একাদশের কাছে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ২-০ গোলে হেরেছে সিটি। দুটি গোলই হয়েছে বিরতির পর। মজার ব্যাপার হচ্ছে, দ্বিতীয়ার্ধে পুরো দল বদলে নতুন ১১ জনকে মাঠে নামান সিটির কোচ। ওয়েবসাইট।