প্রথম ম্যাচের জয়ই প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাছাইপর্বে ভালো খেলেই দক্ষিণ আফ্রিকার টিকিট কেটেছে সুইজারল্যান্ড। বিশ্বকাপে এসে হারিয়ে দিয়েছে অন্যতম ফেবারিট স্পেনকে। ফুটবল-বিশ্ব চমকিত। তবে সুইজারল্যান্ডের কোচ ওটমার হিজফেল্ড চমকিত চিলির খেলায়, ‘দলটা আমাকে মুগ্ধ করেছে। সেই বাছাইপর্ব থেকেই ভালো খেলছে ওরা। খুব বেশি দলের আর্জেন্টিনার ওপরে থেকে বাছাইপর্ব শেষ করার সামর্থ্য নেই। হন্ডুরাসের বিপক্ষে ওরা যেমন খেলেছে, তাতে ম্যাচটি ১-০ তে না জিতে জিততে পারত ৩-০ বা ৪-০ ব্যবধানে।’সুইজারল্যান্ড-চিলি—চমক উপহার দেওয়া এই দুই দলের লড়াই আজ। দুই দলই দেখছে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন। আর সেই স্বপ্নের পূর্ণতা দেওয়ার ক্ষেত্রে সুইজারল্যান্ড আর চিলির প্রেরণা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয়। সুইজারল্যান্ড তাদের প্রথম ম্যাচে ১-০ গোলে হারিয়েছে স্পেনকে। যেটি ৮৫ বছরের মধ্যে স্পেনের বিপক্ষে পাওয়া সুইজারল্যান্ডের প্রথম জয়। আর হন্ডুরাসের বিপক্ষে ১-০ গোলের জয়টি ছিল বিশ্বকাপে চিলির ৪৮ বছর পর পাওয়া।সুইজারল্যান্ড ও চিলি দু দলেরই আজ প্রত্যয়, নিজেদের ফুটবল ইতিহাসে পাওয়া অসামান্য জয়কে কাজে লাগিয়ে আফ্রিকার বিশ্বকাপে মনে রাখার মতো কিছু করা। সেটা করতে হলে দু দলেরই চাই জয়। সুইজারল্যান্ডের জার্মান কোচ হিজফেল্ড আর চিলির আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা তাঁদের খেলোয়াড়দের প্রেরণা জোগাচ্ছেন আগের ম্যাচের জয়কে সামনে তুলে এনে।হিজফেল্ড যেমন বললেন, ‘আমরা জিততে চাই। স্পেনের বিপক্ষে জয়ই আমাদের প্রেরণা। স্পেনের মতো দলকে আমরা হারিয়েছি। তাহলে যেকোনো দলের বিপক্ষেই জিততে পারি আমরা।’ আর চিলির কোচ বিয়েলেসার কথা, ‘আমরা দ্বিতীয় রাউন্ডে খেলতে চাই। এ জন্য আজ জয় প্রয়োজন আমাদের।’দু দলের আরেকটা প্রেরণা আছে আজ—দুটি দলই ফিরে পাচ্ছে তাদের সেরা খেলোয়াড়কে। সুইজারল্যান্ড পাচ্ছে দেশের হয়ে সর্বোচ্চ ৪০ গোল করা আলেক্সান্ডার ফ্রেইকে আর চিলি হামবার্তো সুয়াজোকে। চোটের কারণে দুজনই মিস করেছেন প্রথম ম্যাচ। এএফপি।চিলি-সুইজারল্যান্ডঅ্যালেক্সিজ সানচেজদেশে সবাই তাঁকে ডাকে ‘এল নিনো মারাভিলা’, মানে ‘দ্য ওয়ান্ডার বয়’। ওয়ার্ল্ড সকারের দৃষ্টিতে ২০০৭ সালে হয়েছিলেন বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর টিনএজ ফুটবলারদের একজন। বিস্ময় বালক সানচেজ মাত্র একুশেই চিলির আক্রমণভাগের ভরসা। চোখ রাখুন দুর্দান্ত ড্রিবলিং ও দুরন্ত গতির এই ফরোয়ার্ডের দিকে।আলেক্সান্ডার ফ্রেইইনজুরির জন্য প্রথম ম্যাচে দলের ঐতিহাসিক জয় দেখতে হয়েছে বেঞ্চে বসেই। সুইজারল্যান্ডের অধিনায়ক আজ ফিরছেন, দলের মনোবলও তাই থাকবে আরও চাঙা। গত বিশ্বকাপে দলের দ্বিতীয় ম্যাচে গোল করেছিলেন, পরের ম্যাচে তাঁর গোলেই নিশ্চিত হয়েছিল দলের দ্বিতীয় রাউন্ড। দেশের সর্বকালের সেরা গোলদাতার কাছ থেকে এবারও তেমন কিছু চাইছে সুইজারল্যান্ড।