প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১ বিশ্বকাপের প্রথম ম্যাচের অনলাইনে থাকা সব টিকিট বিক্রি শেষ। আগামী বছর ১৯ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ ও ভারত।বিসিবি সূত্রে জানা গেছে, অনলাইনে থাকা প্রথম ম্যাচের ৫ শতাংশ টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে থেকে দর্শকেরা সরাসরি টিকিট কিনতে পারবেন বিভিন্ন বুথ থেকে। টিকিট বিক্রির দায়িত্ব কারা পাবে, সেটা পরে জানানো হবে। বিসিবি এরই মধ্যে গ্যালারির টিকিটের দামও নির্ধারণ করে ফেলেছে। পূর্ব গ্যালারি তিন ডলার, উত্তর ও দক্ষিণ গ্যালারি ছয় ডলার, ক্লাব হাউস ১০ ডলার ও আন্তর্জাতিক গ্যালারির টিকিট ৩০ ডলার করে।