প্রথম রাউন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারাধনের শেষ ছেলেটাও গেল! কখনো কোনো গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে না-হারার রেকর্ডে বতর্মান খেলোয়াড়দের মধ্যে নাম ছিল শুধু রাফায়েল নাদালের। উইম্বলডনে স্টিভ ডারসিসের কাছে হেরে তালিকা থেকে নাম কাটা গেছে এই স্প্যানিশের। গত বছর ফ্রেঞ্চ ওপেনে একই ভাগ্য হয়েছিল সেরেনা উইলিয়ামসের। প্রথম রাউন্ডে কখনো না-হেরে ক্যারিয়ার শেষ করা পুরুষ খেলোয়াড় মাত্র তিনজন—বিয়ন বোর্গ, ডন বাজ ও ফ্রেড পেরি। মেয়েদের সংখ্যাটা ছয়—মার্গারেট কোর্ট, ক্রিস এভার্ট, হেলেন উইলস মুডি, ন্যান্সি ওয়েইন, জয়েস ফিচ ও মেরি টুমি।