প্রথম রাউন্ড থেকেই সানিয়ার বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানিয়া মির্জা জিতলেই হতো অঘটন। তাঁর বিদায়টাই ছিল প্রত্যাশিত। আমাকে সানিয়ার ঘোরবিরোধী ভাবলে ভুল করবেন। অস্ট্রেলিয়ান ওপেনে নিজের প্রথম ম্যাচেই ভারতের এই টেনিস সেনসেশন যে মুখোমুখি হয়েছিলেন সাবেক নাম্বার ওয়ান জাস্টিন হেনিনের! পরিণতি: হেনিনের কাছে ৭-৫, ৩-৬, ১-৬ সেটে হেরে বিদায়ঘণ্টা বেজে গেছে সানিয়ার।শক্তির বিচারে পিছিয়ে থাকলেও সানিয়াকে অবশ্য হেসে-খেলে হারাতে পারেননি ২৮ বছর বয়সী হেনিন। কাঙ্ক্ষিত জয়টা তুলে নিতে সাতটি গ্রান্ডস্ল্যামজয়ী এই তারকাকে লড়তে হয়েছে দুই ঘণ্টা ১২ মিনিট।২০০৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন ঘরে তুলেছিলেন বেলজিয়ামের জাস্টিন হেনিন। ২০০৬ সালে এ প্রতিযোগিতার রানারআপ হয়েছিলেন তিনি। এমন একজনের কাছে লড়াই করে হারায় খুব বেশি দুঃখ পাওয়ার কথা নয় সানিয়ার। পিটিআই।