প্রথম রাউন্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্গারেট কোর্টকে ছুঁতে পারলেন না সেরেনা উইলিয়ামস। ধাওয়া করা হলো না ক্রিস এভার্টকেও। ক্যারিয়ারের ৪৭তম গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডেই বাদ পড়লেন উইলিয়ামস বোনদের ছোটজন। ফলে অটুটই থাকল ক্রিস এভার্টের ৫৬ গ্র্যান্ড স্লামের রেকর্ডটি। ১৮টি মেজর জয়ী এভার্ট কখনোই হারেননি গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে। পুরুষ ও মহিলা মিলিয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী মার্গারেট কোর্টও কখনো হারেননি প্রথম রাউন্ডে। ২৪টি একক শিরোপাজয়ী কোর্ট খেলেছেন ৪৭টি গ্র্যান্ড স্লাম। কোর্ট ও এভার্ট ছাড়া হেলেন উইলস মুডি, ন্যান্সি ওয়েইন বোল্টনেরই শুধু এই রেকর্ড আছে। বর্তমান মহিলা খেলোয়াড়দের মধ্যে সবারই অভিজ্ঞতা আছে প্রথম রাউন্ডে হারার।