প্রথম রাউন্ডে শীর্ষে সানজু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিআই ওপেন গলফের প্রথম রাউন্ড শেষে শীর্ষে রয়েছেন ভারতের গলফার মোহাম্মদ সানজু। প্রথম রাউন্ডে কলকাতার এই গলফার খেলেছেন পারের চেয়ে ৫ শট কম। দুইয়ে ভারতের আরেক গলফার জাবির সিং। পারের চেয়ে তিনি খেলেছেন ৪ শট কম। যৌথভাবে তিনে ভারতের রশিদ খান, কলিন যোশি ও শ্রীলঙ্কার মিথুন পেরেরা। তাঁরা পারের চেয়ে খেলেছেন ৩ শট করে কম। বাংলাদেশের গলফারদের মধ্যে জামাল হোসেন মোল্লা, দুলাল হোসেন ও রবিন মিয়া যৌথভাবে নবম স্থানে রয়েছেন। পারের চেয়ে ১ শট কম খেলেছেন এই ত্রয়ী। শীর্ষে থাকা সানজু কাল দিন শেষে বললেন, ‘প্রথম দিন ভালোই লেগেছে। দারুণ একটি দিন পার করলাম। এই গলফ কোর্সটা অনেক সুন্দর। তা ছাড়া আবহাওয়াও দারুণ। তবে গলফে প্রথম দিনের খেলা দেখে কিছু বোঝার উপায় নেই। আরও তিন দিন আছে। ভালো কিছু করতে হলে তিন দিনই ভালো করতে হবে। দেখা যাক, পরের তিন দিন কেমন করতে পারি।’