প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনা প্রস্তুতিতে খেলতে গেলে যেমন হওয়া উচিত, বাংলাদেশ তেমনই ফল করেছে এশিয়ান জুনিয়র টেবিল টেনিসে। একেবারেই হাবুডুবু খেয়েছে বাংলাদেশের দুই কিশোর জাভেদ আহমেদ এবং ইমরান হোসেন। বালক দলগত অনূর্ধ্ব-১৫ বিভাগের প্রথম রাউন্ডেই বাদ পড়েছে তারা।
কাতারের এই টুর্নামেন্টে অবশ্য কঠিন গ্রুপেই পড়েছিল বাংলাদেশ দল। চার নম্বর গ্রুপে প্রতিপক্ষ ছিল চীনা তাইপে, থাইল্যান্ড ও কোরিয়া। প্রথম রাউন্ডে চীনা তাইপের কাছে হার ৩-০ ম্যাচে। পরের দুই ম্যাচে দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের বিপক্ষেও হারের ব্যবধানটা ৩-০।