প্রথম রাউন্ডেই বিদায় ভেনাসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রেঞ্চ ওপেনে পরশু সেরেনা উইলিয়ামস শুরুটা করেছেন দারুণভাবে। একই দিনে তাঁর বড় বোন ভেনাস লজ্জা দিলেন উইলিয়ামস পরিবারকে। ২০০১ সালের পর এই প্রথম ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন সাতবারের গ্র্যান্ড স্লামজয়ী ভেনাস।গত বছর দ্বিতীয় রাউন্ডে হেরেছিলেন পোল্যান্ডের আগনিয়াস্কা রাদভানস্কার কাছে। এবারের হারটা তাঁরই ছোট বোন উরসুলা রাদভানস্কার কাছে। ১০ বছরের ছোট উরসুলার কাছে ভেনাস হেরেছেন ৭-৬ (৭-৫), ৬-৭ (৪-৭), ৬-৪ গেমে। তবে হারলেও অবসরের চিন্তা আসছে না তাঁর মাথায়।ভেনাসের মতো হারেননি, তবে রেকর্ড অষ্টম শিরোপার লক্ষ্যে নামা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে প্রথম রাউন্ডেই ঘাম ঝরাতে হয়েছে। অঘটনের ইঙ্গিত দিয়ে বিশ্বের ৫৯ নম্বর খেলোয়াড় জার্মানির ড্যানিয়েল ব্র্যান্ডস জিতে নিয়েছিলেন প্রথম সেট। দ্বিতীয় সেটটিকেও নিয়ে গিয়েছিলেন টাইব্রেকারে। তবে শেষ পর্যন্ত নাদাল জিতেছেন ৪-৬, ৭-৬, ৬-৪, ৬-৩ গেমে।মেয়েদের বিভাগে ২০১১ চ্যাম্পিয়ন লি না, সাবেক এক নম্বর ওজনিয়াকি, রাদভানস্কারা উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে। এএফপি, ওয়েবসাইট।