প্রথম রাউন্ডেই সানিয়ার বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা ভালোই কাটছিল। ফ্রেঞ্চ ওপেনের মেয়েদের এককে ভালো করতে পারেননি। তবে দ্বৈতে ক্যারিয়ারে প্রথমবারের মতো উঠেছিলেন কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে। চলতি মাসের শুরুতে রানার্সআপের মর্যাদা পেয়ে যখন ‘আনন্দ’ সাগরে ভাসছিলেন, তখন বড় একটা ধাক্কা খেলেন সানিয়া। ফ্রেঞ্চ ওপেনের মতো উইম্বলডনের মেয়েদের এককেও ভারতের এই টেনিস সেনসেশনের বিদায়ঘণ্টা বেজে গেছে প্রথম রাউন্ডেই!২৪ বছর বয়সী সানিয়াকে ৭-৬ (৭/৪), ২-৬, ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন ফ্রান্সের ভার্জিনি রাজ্জানো। কিন্তু এই জয়েরও পরও ‘শোকস্তব্ধ’ এই ফরাসি খেলোয়াড়! সম্প্রতি হারিয়েছেন বাগদত্তকে। হারিয়েছেন কোচ স্টেফানে ভিদালকে। কাছের দুই ‘প্রিয়জনকে’ হারানোর স্মরণে রাজ্জানো এ দিন হাতে পরেছিলেন ‘কালো’ ফিতা। এত কষ্টের মধ্যেও মাঠের লড়াইয়ে অবশ্য ভেঙে পড়েননি। শোককে শক্তিতে পরিণত করে ঠিকই জয় তুলে নেন রাজ্জানো। ওয়েবসাইট।