প্রথম রাউন্ডেই হেরে গেলেন শ্যামলী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের আর্চারির প্রথম রাউন্ডেই বাদ পড়লেন বাংলাদেশের শ্যামলী রায়। আজ আর্চারির এককে মেক্সিকোর গ্যাব্রিয়েলা বায়ার্দোর কাছে সরাসরি সেটে হেরে গেছেন শ্যামলী।
অলিম্পিকে বাংলাদেশের পক্ষে সবার আগে খেলতে নেমেছিলেন শ্যামলীই। র্যাঙ্কিং নির্ধারণী সেই রাউন্ডে ৫৩তম হওয়ায় তাকে আজ এলিমিনেশনে মুখোমুখি হতে হয়েছে ১২তম হওয়া গ্যাব্রিয়েলার বিপক্ষে। শুরুটা কিন্তু দারুণ করেছিলেন শ্যামলী। প্রথম তিরেই ১০ পয়েন্ট পেয়েছিলেন আর তাঁর প্রতিপক্ষ পেয়েছিলেন ৯ পয়েন্ট। পরের শটেও ৯ পয়েন্ট তুলে এগিয়ে ছিলেন শ্যামলী। কিন্তু সেট নির্ধারণী শটে ৮ পয়েন্ট শ্যামলী, অন্যদিকে ১০ পয়েন্ট পেয়ে প্রথম সেট ২৮-২৭ পয়েন্টে জিতে যান গ্যাব্রিয়েলা।
পরের দুই সেটে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি শ্যামলী। ২৩-২৮ ও ২৫-২৮ পয়েন্টে হেরে যান পরের দুই সেটও।