প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ১৯ রানের জন্য হলো না। চেতেশ্বর পূজারা পারলেন না প্রথম শ্রেণীর ক্রিকেটে ভারতের মাটিতে এক মৌসুমে সবচেয়ে বেশি রানের মালিক হতে। মাত্রই শেষ হওয়া মৌসুমে ১৫৮৫ রান করেছেন এই ব্যাটসম্যান। ১৯৬৪-৬৫ মৌসুমে ভারতের সাবেক অধিনায়ক চান্দু বোর্দে করেছিলেন ১৬০৪ রান। ওটাই রেকর্ড। প্রথম শ্রেণীর ক্রিকেটে রানের মৌসুমি বিশ্ব রেকর্ডটা ইংলিশ কিংবদন্তি ডেনিস কম্পটনের। ১৯৪৭ সালে ইংল্যান্ড ও মিডলসেক্সের হয়ে ৯০.৮৫ গড়ে তিনি করেছিলেন ৩৮১৬ রান। ইংল্যান্ডের বাইরে রেকর্ডটা জন রিডের। ১৯৬১-৬২ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে ১৯১৫ রান করেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান। বাংলাদেশে এক মৌসুমে সবচেয়ে বেশি রান করেছেন মার্শাল আইয়ুব। ২০১২-১৩ মৌসুমে ১০৬৯ রান করেছেন মার্শাল।