প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরলেন জুলকারনাইন
জাতীয় দল থেকে পালিয়ে যাওয়ার প্রায় এক বছর পর প্রথমবারের মতো প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরলেন পাকিস্তানের উইকেটরক্ষক জুলকারনাইন হায়দার।গতকাল বৃহস্পতিবার ঘরোয়া কায়েদ-ই-আজম ট্রফিতে ফয়সালাবাদের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে অংশ নেন জুলকারনাইন। সফলতাও পেয়েছেন তিনি। ম্যাচের প্রথম দিনেই শিকারে পরিণত করেন তিন ব্যাটসম্যানকে।গত বছরের নভেম্বরে অজ্ঞাত লোকের ফোনের হুমকিতে দুবাইয়ে পাকিস্তান দলের হোটেল থেকে গোপনে যুক্তরাজ্যে পালিয়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন জুলকারনাইন। আবেদন করেছিলেন সেখানে রাজনৈতিক আশ্রয়ের। অনেক জল ঘোলার পর সেই আবেদন প্রত্যাহার করে এ বছরের এপ্রিলে দেশে ফিরে আসেন এই উইকেটরক্ষক। ঘটনার শেষ নয় এখানেই। অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার ঘোষণাও দেন তিনি।নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ায় গত ১৭ জুন জুলকারনাইনকে পাঁচ লাখ রুপি জরিমানা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জাতীয় দলে ফেরানোর আগে তাঁকে এক বছর পর্যবেক্ষণে রাখারও ঘোষণা দেয় পিসিবি। ওয়েবসাইট।