প্রথম শ্রেণীর ক্রিকেটেও ‘আমরা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আর ‘আমরা’ যেন একই সূত্রে গাঁথা। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবার আমরা নেটওয়ার্কস ঢুকে পড়ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও। বিসিবির সঙ্গে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত স্বাক্ষরিত নতুন চুক্তি অনুযায়ী, এখন থেকে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেট আসরেও ইন্টারনেট সেবা প্রদান করবে আমরা নেটওয়ার্কস।আইএসপি পার্টনার হিসেবে বিসিবির সঙ্গে আমরার সম্পর্ক ২০০৪ সাল থেকে। মাঠের খেলায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট-সুবিধা দিয়ে দেশের তো বটেই, বিভিন্ন সিরিজ কাভার করতে আসা বিদেশি ক্রীড়া সাংবাদিকদের কাছেও দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে এই ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। নতুন চুক্তি অনুযায়ী ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বিসিবির সব ভেন্যু ও অফিসে সারা বছর ইন্টারনেট সেবা দেবে তারা। কাল বিসিবি কার্যালয়ে চুক্তি হলো দুই পক্ষের।