প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিং এখন আবদুর রাজ্জাকের। কাল বগুড়ায় ৮৪ রানে ৯ উইকেট নিয়েই নতুন রেকর্ড গড়েছেন খুলনার এই বাঁ-হাতি স্পিনার। বাংলাদেশের কোনো বোলার ইনিংসে ১০ উইকেট না পেলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে ভূরি ভূরি উদাহরণ আছে এর। ঠিক ১০ রান খরচায় ১০ উইকেট, এই পর্যায়ের ক্রিকেটে সেরা বোলিংটি ইংল্যান্ডের হ্যাডলি ভেরিটির। ১৯৩২ সালে কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের হয়ে নটিংহ্যামশায়ারের বিপক্ষে ১০ উইকেট নেন ৪০টি টেস্ট খেলা এই বাঁ-হাতি স্পিনার। ১৮ রানে ১০ উইকেট, ইয়র্কশায়ার ও ইংল্যান্ডের জর্জ গিয়ারি আছেন দুইয়ে। ১৯২৯ সালে গ্ল্যামরগনের বিপক্ষে এই বোলিং করেছিলেন এই ফাস্ট বোলার। ইংল্যান্ডের বাইরে রেকর্ডটি ভারতের প্রেমাংশু চ্যাটার্জির। বাংলার এই মিডিয়াম পেসার ১৯৫৬-৫৭ মৌসুমে আসামের বিপক্ষে ২০ রানে নিয়েছিলেন ১০ উইকেট।