প্রথম সানিডেল গেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শেষ হয়ে গেল প্রথম সানিডেল গেমস। শেষ দিনে ফুটবল, হ্যান্ডবল, বাস্কেটবল ও ভলিবল—এ চারটি খেলার ফাইনাল হয়েছে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে। এতে চ্যাম্পিয়ন ফুটবলে বালক বিভাগে স্কলাস্টিকা ও বালিকা বিভাগে আগাখান স্কুল, হ্যান্ডবলে দুই বিভাগেই সানিডেল স্কুল, বাস্কেটবলে বালক বিভাগে ম্যাপললিফ ও বালিকা বিভাগে সানিডেল ‘এ’ এবং ভলিবলে স্কলাস্টিকা বালক বিভাগে ও বালিকা বিভাগে গ্রিন হেরাল্ড, ক্রিকেটে দুই বিভাগেই সানিডেল, টিটিতে বালক বিভাগে সানিডেল ও বালিকা বিভাগে প্লে পেন।