প্রথম সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকবার মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল দিয়ে পর্দা উঠল অলিম্পিকের। অনেক বছর ধরেই হয়ে আসছে এটা। চীনের ই সিলিং এবারের অলিম্পিকের প্রথম সোনা জিতলেন। গতবার বেইজিংয়ে একই ইভেন্টে প্রথম সোনা জিতেছিলেন চেক প্রজাতন্ত্রের শ্যুটার কাটেরিনা ইমন্স। ২০০৪ সালে এথেন্সে জিতেছিলেন চীনা মেয়ে দু লি। ২০০০ সালে প্রথম সোনা পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের ন্যান্সি জনসন। তারও আগে আটলান্টায় জিতেছিলেন পোল্যান্ডের রেনাটা মার। বার্সেলোনাতেও প্রথম সোনাটি মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার ইয়ো কাব সুন।।