প্রথম ২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোলার মিলিন্দা সিরিবর্ধনার মাথার ওপর দিয়ে দারুণ এক ছক্কা। ডাবল সেঞ্চুরি হয়ে গেল মহেন্দ্র সিং ধোনির, অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার ডাবল সেঞ্চুরি। পরশু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ধোনি মাইলফলকটি ছুঁয়েছেন ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে, অধিনায়কত্বের ৩১১তম ম্যাচে। ৩২৪ ম্যাচে ১৭১ ছক্কা নিয়ে ধোনির ঠিক পরেই আছেন অস্ট্রেলিয়া ও আইসিসি একাদশকে নেতৃত্ব দেওয়া রিকি পন্টিং। মাত্রই অবসর নেওয়া নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ১২১ ম্যাচে ১৭০টি ছয় নিয়ে আছেন তিনে। টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইলও কম যাননি, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিসেবে তিন সংস্করণের ক্রিকেটে ৯০ ম্যাচে ১৩৪টি ছক্কা গেইলের। ১৩২ ছক্কায় গেইলের ঠিক পরেই ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। গাঙ্গুলী অধিনায়ক ছিলেন ১৯৬ ম্যাচে।