প্রথমদিনেই শক্ত অবস্থানে নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপিয়ার টেস্টে প্রথম দিনেই শক্ত অবস্থানে পৌঁছে গেছে নিউজিল্যান্ড। রস টেইলরের অনবদ্য শতকে (১১১*) প্রথম দিনের খেলা শেষে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ৩৩১ রান। টেইলরের সঙ্গে ওয়াটলিং ১৫ রানে অপরাজিত ছিলেন। জিম্বাবুয়ের পক্ষে জারভিস, ক্রেমার ও মাসাকাদজা ভাতৃদ্বয় ১টি করে উইকেট দখল করেছেন। এর আগে, নিউজিল্যান্ডের শুরুটা ছিল দুর্দান্ত। ১২৪ রানের ওপেনিং জুটির পর জিম্বাবুয়ের পক্ষে প্রথম আঘাত হানেন জারভিস। তিনি ৮৩ রানে ব্যাট করতে থাকা ব্র্যান্ডন ম্যাককুলামকে এলবি’র ফাঁদে ফেলেন। ৫১ রানে ছোট মাসাকাদজার বলে টাইবুর হাতে ধরা পড়েন গাপটিল। তাঁর সংগ্রহ ছিল ৫১। এরপরই নিউজিল্যান্ড পড়ে ছোট্ট এক বিপর্যয়ে। ৪ ও ০ রানে যথাক্রমে ফিরে যান উইলিয়ামসন ও ব্রাউনলাই। উইলিয়ামসন রান আউট হলেও ব্রাউনলাইকে ফেরান হ্যামিল্টন মাসাকাদজা। ৩৮ রানে ক্রেমারের বলে এলবিডাব্লিউ হন ড্যানিয়েল ভেট্টরি।নেপিয়ার টেস্ট বাংলাদেশের ক্রিকেটামোদীদের জন্যও বিশেষ এক কারণে গুরুত্বপূর্ণ। এই টেস্টেই প্রথম বাংলাদেশি হিসেবে নিরপেক্ষ আম্পায়ারের দায়িত্ব পালন করছেন এনামুল হক।