প্রথমার্ধ সমানে-সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে হিগুয়েইনের এই গোলটি। ছবি: রয়টার্স
অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে হিগুয়েইনের এই গোলটি। ছবি: রয়টার্স

আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট ফাইনালই উপহার দিচ্ছেন আর্জেন্টিনা ও জার্মানির খেলোয়াড়েরা। তবে প্রথমার্ধে অবশ্য গোলের দেখা পায়নি কোনো দলই। গোলশূন্যভাবেই শেষ হয়েছে প্রথম ৪৫ মিনিটের খেলা।

২১ মিনিটের মাথায় গোল করার দারুণ একটি সুযোগ পেয়েছিলেন গঞ্জালো হিগুয়েইন। বল ক্লিয়ার করতে গিয়ে হিগুয়েইনের পায়েই বল তুলে দিয়েছিলেন টনি ক্রুস। কিন্তু সামনে শুধু গোলরক্ষক থাকলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে শট নিতে পারেননি তিনি। ৩০ মিনিটে একবার জার্মানির জালে বলও জড়িয়ে দিয়েছিলেন আর্জেন্টিনার এই তারকা স্ট্রাইকার। কিন্তু গোলটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। ৪০ মিনিটে লিওনেল মেসিও পেয়েছিলেন গোল করার দারুণ সুযোগ। কিন্তু গোললাইনের একেবারে সামনে থেকে বল বিপদমুক্ত করেন জার্মান ডিফেন্ডার জেরোমে বোয়েটাং।
জার্মানিও বেশ কয়েকবার আতঙ্ক ছড়িয়েছে আর্জেন্টিনার রক্ষণভাগে। ১৩ মিনিটে মুলারের দারুণ এক ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি মিরোস্লাভ ক্লোসা। প্রথমার্ধের একেবারে শেষমুহূর্তে এমন দৃশ্য দেখা গেছে আরও একবার। ৩৭ মিনিটে আন্দ্রে শুরলের দারুণ এক শট রুখে দেন আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো।