প্রথমার্ধে এগিয়ে ইতালি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ম্যাচে বিশ্বকাপজয়ী স্পেনের সঙ্গে ড্র করে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করার পর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষেও শুরুটা ভালোভাবেই করেছে ইতালি। আন্দ্রে পিরলোর চমত্কার এক গোলের সুবাদে প্রথমার্ধে তারা এগিয়ে আছে ১-০ গোলে।শুরু থেকেই ক্রোয়েশিয়ার বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে ইতালি। তৈরি করেছিল বেশ কয়েকটি গোলের সুযোগও। কিন্তু সেগুলো থেকে গোল করতে পারেননি স্ট্রাইকাররা। ৩৯ মিনিটের মাথায় অবশ্য আর হতাশ হতে হয়নি ইতালির সমর্থকদের। ফ্রি কিক থেকে অসাধারণ দক্ষতায় ক্রোয়েশিয়ার জালে বল জড়িয়ে দিয়েছেন ইতালির তারকা মিডফিল্ডার আন্দ্রে পিরলো।