প্রথমার্ধে গোল পায়নি আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলের দখল নিতে লড়ছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ছবি: রয়টার্স
বলের দখল নিতে লড়ছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ছবি: রয়টার্স

প্রথম ম্যাচের মতো আজ আর কোনো পরীক্ষা-নিরীক্ষার মধ্যে যাননি আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা। প্রথম একাদশেই ছিলেন গঞ্জালো হিগুয়েইন আর ফার্নান্দো গ্যাগো। প্রতিশ্রুতি অনুযায়ী ইরানের বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলই খেলেছেন লিওনেল মেসিরা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি। গোলশূণ্য সমতা নিয়েই শেষ হয়েছে প্রথমার্ধ।

ইরান শুরু থেকেই নিজেদের রক্ষণটা সামলেছে খুব ভালোভাবে। মেসি-আগুয়েরো-ডি মারিয়ারা খুব বেশি ভীতি ছড়াতে পারেননি। দুই তিনটি সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে গোল পায়নি আর্জেন্টিনা। ২১ মিনিটের মাথায় আগুয়েরোর একটি শট রুখে দিয়েছেন ইরানের গোলরক্ষক আলিরেজা হাজিজি। ৩৬ মিনিটে মেসির ফ্রি-কিক থেকে মাথা ছুঁইয়েছিলেন এজেকিয়েল গারাই। কিন্তু আর্জেন্টাই এই ডিফেন্ডারের হেড চলে যায় ইরানের গোলপোস্টের কিছুটা উপর দিয়ে।