প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাটস হামেলসের (মাঝে) এই হেড থেকেই বল জড়িয়ে গেছে ফ্রান্সের জালে। ১-০ গোলে এগিয়ে গেছে জার্মানি। ছবি: রয়টার্স
ম্যাটস হামেলসের (মাঝে) এই হেড থেকেই বল জড়িয়ে গেছে ফ্রান্সের জালে। ১-০ গোলে এগিয়ে গেছে জার্মানি। ছবি: রয়টার্স

শুরু থেকেই ফ্রান্সকে চাপের মুখে রেখেছিলেন জার্মান ফুটবলাররা। প্রথম গোলটির জন্যও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জার্মানিকে। ১৩ মিনিটের মাথায় টনি ক্রুসের ক্রস থেকে মাথা ছুঁইয়ে ফ্রান্সের জালে বল জড়িয়ে দিয়েছেন ম্যাটস হামেলস। এই গোলটির সুবাদেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে জার্মানি।
৩৫মিনিটের মাথায় এই গোল শোধ করার দারুণ একটা সুযোগ ফ্রান্সও পেয়েছিল। কিন্তু ম্যাথু ভালবুয়েনার শট দারুণভাবে রুখে দিয়েছেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। এর আগে ৮ মিনিটে ফ্রান্সের প্রধান স্ট্রাইকার করিম বেনজেমার একটি জোরালো শট চলে গেছে গোলপোস্টের কিছুটা বাইরে দিয়ে।
দুই ইউরোপিয়ান পরাশক্তি জার্মানি ও ফ্রান্সের ম্যাচটি দিয়েই শুরু হয়েছে এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব।
এর আগের ম্যাচগুলোতে প্রথম একাদশে জায়গা করে নিতে না পারলেও আজ ফ্রান্সের বিপক্ষে শুরু থেকেই খেলছেন মিরোস্লাভ ক্লোসা। বিশ্বকাপে আর মাত্র একটি গোল করতে পারলেই ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনটি দখল করতে পারবেন জার্মানির এই অভিজ্ঞ স্ট্রাইকার।