প্রদর্শনী টেনিসে শারাপোভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী বছরের এপ্রিলে পেশাদার সার্কিটে ফিরতে পারেন মারিয়া শারাপোভা। তবে প্রদর্শনী টেনিসে ফিরেছেন এরই মধ্যে। ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে নিষিদ্ধ হওয়ার পর গত সপ্তাহে প্রথম প্রদর্শনী টেনিসে খেলেছেন লাস ভেগাসে। এলটন জনের এইডস ফাউন্ডেশনের সাহায্যার্থে সেই প্রদর্শনী টেনিসে শারাপোভা ছাড়াও ছিলেন মার্টিনা নাভ্রাতিলোভা, জন ম্যাকেনরোরা। টেনিসের সাবেক ১ নম্বর এবার প্রদর্শনী টেনিসে মুখোমুখি হচ্ছেন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন গারবিনিয়ে মুগুরুজার। মাদ্রিদে অর্ধেক ক্লে আর অর্ধেক ঘাসের কোর্টে শারাপোভা-মুগুরুজার এই ম্যাচটি হবে আগামী ২ ডিসেম্বর। এএফপি।