প্রদর্শনী ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বেলা ১১টায় প্রদর্শনী ফুটবলে মুখোমুখি হচ্ছে বাফুফে একাদশ ও ইউরোপিয়ান ইউনিয়ন একাদশ। ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষে খেলবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন ইউরোপীয় দেশের রাষ্ট্রদূতেরা। বাফুফে একাদশের অধিনায়ক বাফুফে সহসভাপতি বাদল রায়। খেলা দেখতে কোনো টিকিট লাগবে না। আগ্রহী দর্শকেরা গ্যালারির ২১ নম্বর গেট দিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন। —বিজ্ঞপ্তি