প্রদর্শনী হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদর্শনী হ্যান্ডবল ম্যাচে জয় পেল জাপান বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল দল। মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কাল তারা ৩৭-৩২ গোলে হারিয়েছে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলকে। জাপানের জুনপি ১৫টি ও হাসিমুতু ৯টি গোল করেছেন। জাতীয় দলের কামরুজ্জামান ১১টি ও আসাদ ৭টি গোল করেছেন। চাঁপাইনবাবগঞ্জ ক্রিকেট লিগ: প্রথম বিভাগ ক্রিকেট লিগে কাল মিতালী সংঘ (১৮৭) ১০ রানে হারিয়েছে সবুজ সংঘকে (১৭৭)। —নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জশমশেরনগর ফুটবল: শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী খেলায় দক্ষিণ খেলোয়াড় কল্যাণ সমিতি ২-১ গোলে হারিয়েছে বালাগঞ্জ ওসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থাকে। গোল করেছেন জয়ী দলের নাইজেরিয়ান স্ট্রাইকার মুসা ও জাকির। ওসমানীনগরের গোলটি সোহেলের। টুর্নামেন্টে অংশ নিচ্ছে সিলেট বিভাগের ১৬টি দল।—কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি