প্রধান নির্বাচকই ভারপ্রাপ্ত কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ জন দেশি আর ১২ জন বিদেশি—পাকিস্তানের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন মোট ৩৭ জন। কোচ নির্বাচন কমিটি সেখান থেকে ৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করেছে। কিন্তু কোনো একজনকে বেছে নিতে পারেনি এখনো। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য তাই আপৎকালীন কোচ করা হয়েছে মহসিন খানকে। প্রধান নির্বাচক-কাম-কোচ—পাকিস্তান বলেই বুঝি সম্ভব!শারীরিক অসুস্থতার কারণে ওয়াকার ইউনুস দায়িত্ব ছাড়ার পর নতুন কোচ নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করেছিল পিসিবি। ইন্তিখাব আলম, জহির আব্বাস ও নওশাদ আলীকে নিয়ে গঠিত কমিটি কোচ নির্বাচনের জন্য আরেকটু সময় নিতে চাইছে। পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা করার সময়ই ইন্তিখাব আলম জানিয়েছিলেন, শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারপ্রাপ্ত কোচের প্রয়োজন হতে পারে। তবে প্রধান নির্বাচককেই কেন কোচের দায়িত্ব দেওয়া হলো বা ভারপ্রাপ্ত কোচের জন্য কি অন্য কেউ নেই—এসবের প্রশ্নের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। মহসিন অবশ্য দাবি করতে পারেন, কোচ হওয়ায় এখন আরও ভালো করে জানতে পারবেন ক্রিকেটারদের সম্পর্কে, ভবিষ্যতে দল নির্বাচনে যা কাজে লাগতে পারে! শ্রীলঙ্কা সিরিজে মহসিনের সহকারী থাকবেন ইজাজ আহমেদ।দুবাই, আবুধাবি ও শারজায় ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টির সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর। গত পরশুই ঘোষণা করা হয়েছে টেস্ট দল। ওয়ানডের পর এবার টেস্টেও ফিরেছেন সাবেক অধিনায়ক শোয়েব মালিক। জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে থাকা উমর গুল, ওয়াহাব রিয়াজ ও আবদুর রেহমানও ফিরেছেন। টানা ব্যর্থতায় বাদ পড়েছেন উমর আকমল। আর জিম্বাবুয়েতে অভিষিক্ত এক ঝাঁক ক্রিকেটারের মধ্যে জায়গা ধরে রেখেছেন শুধু আইজাজ চিমা। ওয়েবসাইট।