প্রধানমন্ত্রীকে মুশফিকের দাওয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীকে মুশফিকের নিমন্ত্রণ
প্রধানমন্ত্রীকে মুশফিকের নিমন্ত্রণ

গত বছরই জাতীয় ক্রিকেট দলের সতীর্থ মাহমুদউল্লাহর শ্যালিকা জান্নাতুল কিফায়াতের (মন্ডি) সঙ্গে আংটিবদল করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। এবার ঘরে নেওয়ার পালা।

নিজের বিয়ের নিমন্ত্রণ জানাতে আজ বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়েছিলেন মুশফিক। সঙ্গে ছিলেন তাঁর বাবা মাহবুব হামিদ ও মা রহিমা খাতুন। প্রধানমন্ত্রী সানন্দেই গ্রহণ করেছেন অধিনায়কের নিমন্ত্রণ।

সূত্র জানায়, মন্ডির সঙ্গে মুশফিকের পরিচয় মাহমুদউল্লাহর গায়েহলুদের অনুষ্ঠানে। দুজনের দুজনকে পছন্দ হওয়ায় পরিবারের সদস্যদের বিয়ের ইচ্ছের কথা জানান মুশফিক। আগামী ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে মুশফিকের জীবনের দ্বিতীয় ইনিংস।