প্রধানমন্ত্রীর কর্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর দেশের দুই ক্লাব খেলবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। জয়টা যে দলেরই হোক, শিরোপা যাবে স্বদেশে, রাজধানী মাদ্রিদে। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় কি লিসবনের ফাইনালে উপস্থিত না থেকে পারেন! ‘ফাইনাল দেখা তো তো আমার কর্তব্য’-হেসে বললেন রাহয়। তিনি নিজে অবশ্য স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো লা করুনিয়ার ভক্ত, আবার একই সঙ্গে রিয়াল মাদ্রিদের সদস্য। প্রধানমন্ত্রী হলে অবশ্য এসব পক্ষপাত লুকিয়ে রাখতে হয়। তবে ফাইনালের উন্মাদনায় রাহয় এতই আচ্ছন্ন যে কোনো রাখঢাক না করেই বলে দিলেন, লিসবনে তাঁর সমর্থন থাকবে রিয়ালের দিকে! ওয়েবসাইট।