প্রধানমন্ত্রীর চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জন কি
নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জন কি

একদিকে রাষ্ট্রীয় বন্ধু সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউয়ের শেষকৃত্যানুষ্ঠান, অন্যদিকে নিজের দেশের প্রথম বিশ্বকাপ ফাইনাল। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বেছে নিলেন পরেরটাই। দুটিই ছিল একই দিনে, কিউই প্রধানমন্ত্রী জন কিকে বেছে নিতে হতো একটি। কি গিয়েছিলেন এমসিজিতে, আর নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল জেরি ম্যাটপেরি গিয়েছেন সিঙ্গাপুর। কির কাছে এটিই সঠিক মনে হয়েছে, ‘কঠিন সিদ্ধান্ত ছিল। কারণ আমি দুটিতেই যেতে চেয়েছি। তবে তিনি (ম্যাটপেরি) প্রধানমন্ত্রীর চেয়ে জ্যেষ্ঠ, আমার মনে হয়, এটিই সঠিক সিদ্ধান্ত।’ অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী টনি অ্যাবট অবশ্য ক্রিকেটের ওপরে স্থান দিয়েছেন লির শেষকৃত্যানুষ্ঠানকেই। এএফপি, ইয়াহু নিউজ।