প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজার হাজার দর্শকের ভিড়ে লোকটাকে আলাদা করা মুশকিল। তবে যাঁরা পাশে ছিলেন, তাঁরা হয়তো একপলক দেখে চমকে গেছেন। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী কি না ১৪ কিলোমিটার দৌড়ে অংশ নিচ্ছেন! টনি অ্যাবটের দৌড়প্রীতি পুরোনো, এর আগেও বেশ কয়েকবার অংশ নিয়েছেন। এবারও শুধু অংশ নেওয়ার জন্য অংশ নেননি, সবার সঙ্গে পাল্লা দিয়ে রীতিমতো দৌড় শেষ করেছেন। তবে প্রতিযোগিতামূলক দৌড় ছিল না এটি। উৎসবের আমেজে হয়েছে সিডনির এই দৌড়। অংশও নিয়েছে প্রায় ৮০ হাজার লোক। সবার আগে যিনি শেষ করেছেন, তার চেয়ে অবশ্য অ্যাবটের ৩৮ মিনিট বেশি লেগেছে। তবে প্রধানমন্ত্রীর রসবোধও দারুণ। দৌড় শেষে হাঁফাতে হাঁফাতে বলেছেন, ‘বয়সটাই আমাকে ডুবিয়ে দিচ্ছে। আপাতত তাই রেকর্ড ভাঙা হচ্ছে না!’ এএফপি।