প্রধানমন্ত্রীর ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় দল খেলবে বার্লিনে। সেটিও আবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভাল লোভটা সামলাতে পারেননি, দুই ছেলেকে নিয়ে চলে গেলেন দেখতে। সেটা নিয়েই এখন ফ্রান্সজুড়ে তুমুল সমালোচনা। তা ফুটবলপ্রেমী প্রধানমন্ত্রী তো একটা ম্যাচ দেখতেই পারেন, সেটা নিয়ে এত কথা কেন? সমস্যা হচ্ছে, প্রধানমন্ত্রী প্যারিস থেকে বার্লিনে উড়ে গেছেন সরকারি জেটবিমানে। ফ্রান্স যাচ্ছে আর্থিক সংকটের মধ্য দিয়ে, সরকারের পক্ষ থেকে এরই মধ্যে ব্যয় সংকোচনের ঘোষণা দেওয়া হয়েছে। অথচ প্রধানমন্ত্রী নিজেই বরখেলাপ করলেন। ভাল অবশ্য বলেছেন, বার্লিনে মিশেল প্লাতিনির সঙ্গে পরের বছরের ফ্রান্সের ইউরো নিয়ে কথা হয়েছে। কিন্তু সেটাকে অজুহাত হিসেবে দাঁড় করাননি, ‘এটা একটা শিক্ষা। এটা একটা বড় ভুল, বোকামিও বটে। আমি দুঃখিত।’ এরই মধ্যে ফ্রান্সের তিন-চতুর্থাংশ লোক প্রধানমন্ত্রীর কাজে দুঃখ পেয়েছেন বলে খবর। বেচারা ভাল! এএফপি।