প্রবাসীদেরও দোলা দেয় যে জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট খেলাটা ইউরোপের মানুষ বিশেষ বোঝে না। নিয়মকানুন জানা লোকজনও খুঁজে পাওয়া দায়। তাতে কী? বিশ্বকাপ তো বিশ্বকাপই। ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের জমকালো অনুষ্ঠানের খবর ইউরোপের কাগজপত্রে তেমন জায়গা না পাওয়ায় এখানকার প্রবাসী বাঙালিরা অসন্তুষ্ট। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ লড়াই করেও হেরেছে, এতে তাদের মনটা বেশ খারাপ।পরশু আয়ারল্যান্ড-বাংলাদেশ ম্যাচ নিয়ে লাখ লাখ প্রবাসীর আগ্রহ ছিল দেখার মতো। কাজের দিন খেলা পড়ে যাওয়ায় অনেকেই সপ্তাহান্তের এক দিন বাড়তি ছুটি নিয়েছেন দলবেঁধে খেলা ‘দেখেছেন’ নানা উপায়ে।খেলা শুরু হওয়ার পর থেকেই সবাই খুব উজ্জীবিত। তামিম ঝড় তুলেছেন। কিন্তু এরপর সেই উজ্জ্বল মুখগুলোয় কালো মেঘ। এরপর আয়ারল্যান্ড ইনিংসে একেকটি উইকেট পড়ছে আর ওই মুখগুলো থেকে মেঘ সরছে। সবাই তখন বসেছে নড়েচড়ে।ফোন, ফেসবুক, ল্যাপটপ আর কম্পিউটারে অনেকের চোখ। কারও কারও টেলিভিশনের বড় পর্দায়। স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় হাজার হাজার মাইল দূরের ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আনন্দ-উল্লাস পৌঁছাল সুদূর ইউরোপেও।বার্লিনের রোজা লুক্সেমবার্গ স্কোয়ারে এক ক্যাফেতে খেলা দেখছিলেন লুৎফুল খান সৈয়দ বাবুল, মিলন, মাসুদ আর নজি—খেলা শেষ না হওয়া পর্যন্ত শিহরিত ছিলেন সবাই। আসেফুনবর্গ থেকে কম্পিউটার প্রকৌশলী সোহরাব চিৎকার করলেন ফোনে, ‘খবর জানো? হ্যানোভারে ড. রিয়াদ হোসেন ছুটি নিয়েছিলেন খেলা দেখার জন্য।’ ভদ্রলোক বললেন, ‘বাংলাদেশের এই জয় প্রয়োজন ছিল।’প্যারিসের হীরা চৌধুরী, লন্ডনের আনসার আহমেদ উল্লাহ—আরও কত নাম। বাংলাদেশের জয়ে আনন্দের বন্যা বইল তাঁদের মনে। পূর্ব লন্ডনের বাঙালি পাড়ায় তো মিষ্টি খাওয়া-খাওয়ি হয়ে গেল! স্টোকহোম থেকে এক ক্রিকেটপ্রেমীর বাঙালির কথা, বাংলাদেশ নাকি ভাগ্যের সহায়তা পেয়েছে। যে যেভাবেই দেখুক, জয় তো জয়ই। সেই জয় ইউরোপের মাটিতে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ রব তোলে—এটাই ক্রিকেটের শক্তি।