প্রবাসে পরিণয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের জীবন অনেকটাই জলে ভাসা পদ্মের মতো। একজন পেশাদার ক্রিকেটার, বছরের লম্বা একটা সময় থাকতে হয় দেশের বাইরে। আরেকজন টিভি প্রতিবেদক, যাঁকে ঘুরতে হয় দেশ-দেশান্তরে। মজার ব্যাপার, তাঁদের পরিণয় পর্বটাও হচ্ছে বিদেশ বিভুঁইয়েই। দক্ষিণ আফ্রিকান পেসার মরনে মরকেলের সঙ্গে চ্যানেল নাইনের প্রতিবেদক রোজ কেলির গাটছড়া বাঁধার কথা এ সপ্তাহেই। দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ায় নয়, সেটা হচ্ছে দুবাইতে। সেখানেই যে এখন আছে প্রোটিয়ারা! গত বছর দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া সফরে দুজনের পরিচয়। এরপর মরকেল আইপিএল খেলতে ভারতে গেলে কেলিও তাঁর পিছু নিয়েছিলেন। ওয়েবসাইট।