প্রবাসে স্বদেশ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিকিটের অগ্নিমূল্য, হোটেলভাড়া—খাবারেরও আকাশচুম্বী দাম। এত কিছুর ভিড়েও সাও পাওলোর পর্যটকেরা অন্তত একটু স্বস্তি পাবেন। বিদেশবিভুঁইয়ে নিজের দেশের রসনার স্বাদ পেতে কার না ভালো লাগে? সেটা যদি হয় নামমাত্র মূল্যে, তাহলে তো কথাই থাকে না। বিশ্বকাপ উপলক্ষে সাও পাওলো কর্তৃপক্ষ ‘বোম প্রাতো’ বা ‘গুড প্লেট’ নামের একটি অন্য রকম আয়োজন করেছে। বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ দেশের প্রতিটির নিজস্ব একটি ‘স্পেশাল’ মেন্যু থাকবে। যেটির পরিবেশন শুরু হয়ে যাচ্ছে এই মাসেই। পাওয়া যাবে সপ্তাহে চার দিন। এএফপি।