প্রবীর মুখার্জি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইডেন গার্ডেনের কিউরেটর। বাংলা এবং পশ্চিম অঞ্চলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ ২৫ বছর। এই দুই লাইন পড়ে অনেকেই হয়তো বুঝে গেছেন কার কথা বলা হচ্ছে—প্রবীর মুখার্জি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের পিচ কিউরেটর প্রবীর মুখার্জি আর নেই। ৮৬ বছর বয়সে পরশু রাতে পরলোকে পাড়ি জমিয়েছেন। কয়েক বছর ধরেই যকৃতের সমস্যায় ভুগছিলেন তিনি। আইএএনএস।