প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথাটা আসলে প্রয়াত সাবেক আমেরিকান প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের স্ত্রী আনা রুজভেল্টের। একজন নারী হচ্ছেন টি-ব্যাগের মতো । গরম পানিতে ডোবালে তবেই বোঝা যায় তাঁর শক্তি কত। কথাটা একধরনের প্রশংসা। টি-ব্যাগ যেমন যত বেশিক্ষণ গরম পানিতে রাখলে বেশি সৌরভ ছড়ায়, নারীরাও যত কঠিন পরিস্থিতি তত নিজের সামর্থ্য প্রকাশ করতে পারে। এক সেট পিছিয়ে পড়েও ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে জেতার পর শারাপোভাকে নিয়ে ঠিক কথাটাই টুইট করেছিলেন উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারের মা জুডি মারে। মজার ব্যাপার হচ্ছে, জানার পর প্রশংসাটা নাকি একেবারেই বোঝেননি শারাপোভা। ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার পর তাঁর প্রতিক্রিয়া, ‘তিনি খুবই সৃষ্টিশীল। প্রশংসা করার অনেক ধরন আছে, তিনি ইংলিশ ধরনটা বেছে নিয়েছেন আরকি!’ ওয়েবসাইট।