প্রশংসায় ভাসছেন বিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের নতুন মুখ দেবেন্দ্র বিশু। এপ্রিলে শেষ হওয়া বিশ্বকাপের সময় দলে তাঁর আবির্ভাব। অভিষেক হওয়ার পর থেকেই নানাভাবে সবাইকে মুগ্ধ করে যাচ্ছেন গায়ানায় জন্ম নেওয়া এই ক্যারিবীয় লেগ স্পিনার। ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ ওটিস গিবসনও বিশুর প্রশংসায় পঞ্চমুখ। তাঁর মতে, ‘বিশুর ক্রিকেটীয় চরিত্রটা সবচেয়ে বেশি প্রকাশিত হয়ে পড়ে, যখন সে চাপের মুখে খেলে। চাপের মুখে মাথা ঠান্ডা রাখার অসাধারণ ক্ষমতা রয়েছে ওর।’ গিবসন আরও বলেন, ‘বিশু যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। প্রথম ইনিংসে উমর আকমলের অমন রুদ্রমূর্তির সামনেও সে নিজেকে হারিয়ে ফেলেনি। যথাযথ উপায়ে বোলিং করে সে পরিস্থিতি সামাল দিয়েছে। বিশুর টেস্ট অভিষেক সত্যিই দারুণ একটা ব্যাপার।’দেবেন্দ্র বিশু নিজেও দারুণ খুশি নিজ দেশের মাটিতে টেস্টে ভালো করতে পেরে। ‘আমার ওপর চাপ ছিল, গায়ানার লোকজন চাচ্ছিল, আমি ভালো করি, এই প্রত্যাশাটাকে আমি শক্তিতে পরিণত করেছি। গায়ানার সবাই আমাকে দারুণ মানসিক সমর্থন দিয়ে যাচ্ছে। আমি তাদের কিছু ফিরিয়ে দিতে চাই।ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বর্ণযুগ না ফিরলেও দলটি একজন বিশ্বমানের খেলোয়াড় কিন্তু পেয়ে গেছে! ডেইলি টাইমস।