প্রশংসিত সেই দিল্লি গেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা ভালো না, ওটা মানসম্পন্ন নয়, নিরাপত্তাব্যবস্থা ঝুঁকিপূর্ণ—৩ অক্টোবর, হাজারটা অভিযোগ কাঁধে নিয়ে যাত্রা শুরু করেছিল দিল্লি কমনওয়েলথ গেমস। ১২ দিনব্যাপী টুর্নামেন্ট শেষে সেই দিল্লি গেমসই হচ্ছে প্রশংসিত! বিতর্ক-সমালোচনা পেছনে ফেলে সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করাটা ভারতের জন্য ছিল চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে জিতেছে আয়োজকেরা।‘আমি সন্তুষ্ট এবং স্বস্তি পাচ্ছি যে, এটা ভালোভাবে সম্পন্ন হয়েছে। কারণ আমরা শুরু করেছিলাম দুই মাস ধরে কিছু হতাশাজনক বিষয় নোট করার পর’—বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। আয়োজকেরাই নয়, দিল্লি গেমসের প্রশংসায় মেতেছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও। কর্তৃপক্ষের সমালোচনা করতে ভারতীয় মিডিয়া সব সময়ই এক কাঠি সরেস। পান থেকে চুন খসাটা সহ্য করে না তারা! এই ভারতীয় মিডিয়ায়ও প্রশংসার সুর।দিল্লি গেমসকে ‘ব্যতিক্রমী’ আখ্যায়িত করে অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী মার্ক আরবিব বলছেন, টুর্নামেন্ট সত্যিই তাদের একত্র করেছে। ‘শাবাশ ভারত’ ঘোষণা দিয়ে সিডনির ট্যাবলয়েড ডেইলি টেলিগ্রাফ সম্পাদকীয়তে লিখেছে ‘গৌরবময় প্রতিযোগিতা।’ ভারতের হিন্দিভাষী পত্রিকা হিন্দুস্তান লিখেছে, ‘দিল্লিকে ধন্যবাদ জানাই। ভারতকে সেলাম।’ টুর্নামেন্টে সর্বোচ্চ ৭৪টি সোনা, ৫৫টি রোপা ও ৪৮টি ব্রোঞ্জ পেয়ে সর্বোচ্চ ১৭৭টি পদকজয়ী দেশ অস্ট্রেলিয়া। ৩৮ সোনা, ২৭ রোপা, ৩৬ ব্রোঞ্জ—মোট ১০১টি পদক নিয়ে তাদের দ্বিতীয় স্থানে স্বাগতিক ভারত। ওয়েবসাইট।পদক-তালিকাদেশ সোনা রুপা ব্রোঞ্জ মোটঅস্ট্রেলিয়া ৭৪ ৫৫ ৪৮ ১৭৭ভারত ৩৮ ২৭ ৩৬ ১০১ইংল্যান্ড ৩৭ ৫৯ ৪৬ ১৪২কানাডা ২৬ ১৭ ৩২ ৭৫দক্ষিণ আফ্রিকা ১২ ১১ ১০ ৩৩তালিকায় সেরা পাঁচ দল